আমরা কমবেশী সবাই স্কাইপ ব্যবহার করে থাকি, লিনাক্স ভিত্তিক ডিষ্ট্রোতে আসার পরে আমাদের অনেকেই স্কাইপ বাদ দিতে বাধ্য হন, আবার অনেকেই এর খুজে খুজে অস্তির হয়ে শেষ পর্যন্ত চ্যাট এ সীমাবদ্ধ থাকেন, আমিও ৭ মাসের মত চ্যাট এ সীমাবদ্ধ ছিলাম, তবে এখন আর নেই। ভাবলাম আমার যেভাবে সমাধান হয়েছে সেটা রেখে দেই যাতে অন্যের হেল্প হয়।
তো চলুন সমাধান করা যাক।
প্রথমে টার্মিনাল খুলে (ctrl+alt+t) টাইপ করুন “alsamixer” এবার এন্টার প্রেস করলে আলসা মিক্সার কনফিগ লোড হবে সেখান থেকে এ্যারো (right-left)কি চেপে master, Head Phone, PCM, Mic এগুলোর ভলিউম আপ করে নিন, বিশেষ করে mic এর।
ভলিউম আপ /ডাউন করতে এ্যারো কি(Up-Down) ব্যবহার করতে হবে।
এখন কি করতে হবে?
কিছুইনা স্কাইপে থাকা যে কোন বন্ধু/বান্ধবী কে একটা ফোন দিয়ে টেষ্ট করা যেতে পারে, আমরা এতক্ষন যা যা করলাম সব ঠিক আছে কি না।
সবকিছু ঠিকটাকমত করলে আশা করি কোন প্রকার সমস্যা ছাড়া সহজেই সমাধান হয়ে যাবে।
