Lastest Post
recent

Walton primo S4 Full specification



Walton Primo S4

আরো একটি Killer মোবাইল আনলো Walton. অসাধারণ লকুস, কনফিগারেশন আর ক্যামেরা দিয়ে এই মোবাইল ইতি মধ্যেই চারিদিকে হৈ চৈ ফেলে দিয়েছে। বলতে পারেন Walton এর এই বছরের সেড়া চমক হলো Walton Primo S4.
কেন এই মোবাইল নিয়ে আলোচনা তা আপনারা আমার পুরো রিভিউ পড়লেই বুঝতে পারবেন। বিস্তারিত আলোচনায় যাবার আগে দেখে নেই কি কি
আছে এই মোবাইলে:
Display:5” Pure Black HD IPS Display
Screen Resolution:1280x720P
Protection:Gorilla Glass 3 front, Dragon Trail Glass on back
OS:4.4.2 (Lollipop Upgradable)
Ram:2 GB
ROM:32 GB (32 GB Expandable)
Camera:13 MP rear, 8 MP Front
Chipset:MTK 6592
CPU:1.7 GHz Octacore
GPU:mali 450
OTG & OTA:OTA & OTG Enabled
Battery:2200 mAh
Price:15,990 BDT

Design & Built Quality

ডিজাইনের দিক দিয়ে Walton Primo S4, Walton Primo X3 এর চেয়েও ভালো করেছে আমার মতে। পুরো মেটাল বডির তৈরী এই মোবাইলের ডিসপ্লে-তে ব্যবহার করা হয়েছে Gorilla Glass 3. কাজেই কোন প্রকার স্ক্র্যাচ পরার ভয় নেই। শুধু তাই নয়, মোবাইলের ব্যfক কভারেও ব্যবহার করা হয়েছে Dragon Trail Glass. কাজেই পুরো মোবাইলে ঘষাঘসি বা কোন প্রকার দাগ নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না।
S4 features N3
আর হ্যা, যারা মোবাইলের লুকস নিয়ে বেশি খুতখুত করেন, তাদেরকে এই মোবাইল হতাশ করবে। কেননা ডিজাইন আর বিল্ট-ইন কোয়ালিটি নিয়ে আপনার সকল পরীক্ষায়-ই উত্তির্ন হবে মোবাইলটি।
মোবাইলটির বামপাশে রয়েছে Power Button (Wake up/sleep) button. আর একদম ডান দিকে রয়েছে Volume rocker button. আর Volume rocker বাটনের ঠিক উপরেই আছে Memory Slot/Nano Sim Slot 
Screenshot_5
মোবাইলের উপরের  দিকে রয়েছে 3.5 MM Audio Port.
Screenshot_6
আর একদম নিচের দিকে Micro USB Charger এবং Loud speaker. আর এর ঠিক পাশেই আছে Noise Reduse panel.
Screenshot_4মোবাইলের পেছনে রয়েছে 13 MP Camera With Flash.
Screenshot_3
আর ডিসপ্লের ঠিক উপরের দিকে রয়েছে 8 MP Front ক্যামেরা। যা সেলফি তোলার জন্য বেষ্ট।
মোবাইলটির দৈঘ্য ১৪২.৬ মিলিমিটার, প্রস্থে রয়েছে ৭০.৭ মিলিমিটার। এছাড়া এই মোবাইলটির পুরুত্ব মাত্র ৭.৫ মিলিমিটার। আর ব্যাটারি সহ এই মোবাইলটির ওজন মাত্র ১২৯ গ্রাম।

OS:

প্রাথমিক দিকে আপনারা OS পাবেন Android 4.4.2 kitkat. তবে আপনাদের জন্য সুখবর এই যে আগামী ২ মাসের মধ্যেই আপনারা এই মোবাইলের ললিপপ আপডেট পাবেন।
Screenshot_2015-01-01-10-26-01

Display & Touch

মোবাইলের ডিসপ্লে তে ব্যবহার করা হয়েছে ৫” Pure Black HD IPS Display with Gorilla glass 3 front and Dragon trail Glass on back part. যার স্ক্রিন রেজুল্যুশন হলো 1280 x 720 p. ডিসপ্লে-তে ৩য় প্রজন্মের গরিলা গ্লাস ব্যবহার করার ফলে মোবাইলে কোন প্রকার ঘষাঘষি বা Scratch লাগার সম্ভাবনা নেই। এই মোবাইলে আপনারা Full HD (1080×1920 P) Video দেখতে পারবেন কোন প্রকার ল্যাগিং ছাড়া।
এই মোবাইলের টাচ এক কথায় দারুন এবং রেসপন্সিভ। বিন্দু মাত্র ল্যাগিং পাইনি। আর এই মোবাইলের ডিসপ্লেতে ৫ আঙ্গুল পর্যন্ত মাল্টিটাচ সাপোর্ট করে।
Screenshot_2015-07-30-23-30-25

CPU & GPU

এই মোবাইলে ব্যবহার করা হয়েছে 1.7 GHz Octacore Processor. কাজেই এই মোবাইলের পারফরমেন্স কেমন হবে সেটা বুঝতেই পারছেন। যে কোন প্রকার গেমস খেলা যাবে কোন প্রকার ল্যাগিং ছাড়াই। আর এই মোবাইলে 1080P movie, song খুব অনায়েসেই কোন প্রকার ল্যাগিং ছাড়া উপভোগ করতে পারবেন। জি.পি.ইউ ব্যবহার করা হয়েছে Mali 450 যা Walton এর প্রচলিত মোবাইল থেকে অনেক ভালো পারফরমেন্স দেবে। সাথে রয়েছে Mediatek MT6592 এর চিপসেট, যা মিড রেঞ্জ যে কোন মোবাইলেই বেষ্ট সার্ভিস দেবে।
Cpu

Ram & Rom

এই মোবাইলে রয়েছে 2Gb ram এবং 32Gb rom. 2 GB র‌্যামের মধ্যে ইউজার এভেইলেবল র‌্যাম রয়েছে প্রায় 1969 MB. আর 32GB রমের মধ্যে আপনারা 25.82 GB আপনারা Unified storage হিসেবে ব্যবহার করতে পারবেন। আর বাকি যায়গা টুকু মোবাইলের OS এবং Built in apps install এ ব্যবহৃত হয়েছে। এছাড়াও প্রয়োজন অনুয়ায়ী memory card ইউজ করার সুবিধা আছে সর্বোচ্চ 32 GB পর্যন্ত।
Ram & Rom

ইউজার ইন্টারফেস

প্রতিটা মোবাইল তার নিজস্ব স্বকীয়তা দিয়ে ইউজারদের মন জয় করতে পারে। মোবাইলের বাহ্যিক গঠনের পাশা-পাশি প্রতিটা মোবাইলের ইউজার ইন্টারফেস সমান ভাবে গুরুত্ব পূর্ণ। মোবাইলের ডায়ালপ্যাড, নোটিফিকেশন বার, নেভিগেশন বার, সেটিং থেকে শুরু করে সব কিছুই সমান ভাবে লক্ষ রাখতে হয়। এই মোবাইলের ইউজার ইন্টারফেসে বেশ পরিবর্তন এসেছে। ডিফল্ট লঞ্চারের পাশাপাশি যে কোন ধরনের লেটেষ্ট লঞ্চার ব্যবহারের সুযোগ তো রয়েছেই। এছাড়াও এপস ড্রয়ার এবং ডিসপ্লে সম্পূর্ণ আলাদা হওয়ায় আপনারা চাইলে সম্পূর্ণ ডিসপ্লে Blank এবং প্রয়োজনীয় এপস দ্বারা হোম স্ক্রিন সাজাতে পারবেন। শুধু তাই নয়, আপনারা মোবাইলের Theme Option এ গিয়ে Online থেকে বিভিন্ন প্রকার থিম ডাউনলোড করতে পারবেন।চলুন আর দেরী না করে এই মোবাইলের ইউজার ইন্টারফেসের কিছু স্থির চিত্র দেখে নেই।

ক্যামেরা

এই মোবাইলে রয়েছে BSI 13 MP Rear auto focus camera with 8 Mega Pixel Front Camera. মোবাইলটি দিয়ে আপনারা 1080P @30 FPS Video Recording করতে পারবেন। ক্যামেরা Quality আমার কাছে এক কথায় বলবো দারুণ, বিশেষ করে যদি আপনারা Walton Primo S3 এর সাথে তুলনা করতে চান, তাহলে বলবো S4 এর ক্যামেরা S3 এর চেয়ে যথেষ্ট ভালো্।
ক্যামেরা 13 MP হওয়ায় এই মোবাইল দিয়ে তোলা ছবির মান যথেষ্ট মান সম্মত। লো-লাইট এবং ফ্ল্যাশ লাইটের আলোয় ছবি যথেষ্ট ভালো ওঠে এবং রাতের বেলায় ফ্ল্যাশ দিলে ছবি জ্বলে যায়না একদম। আমার এই রিভিউতে এইবার শুধুমাত্র Rear Camera & Front ক্যামেরা দিয়ে তোলা ছবি শেয়ার করবো।
ক্যামেরা দিয়ে তোলা কিছু ছবি শেয়ার করা যাক:
রিয়ার ক্যামেরা:
Screenshot_1
Screenshot_2
Screenshot_3
Screenshot_4
Screenshot_5
ফ্রন্ট ক্যামেরা:

কানেক্টিভিটি ও সেন্সর

এই মোবাইলের কানেক্টিভিটির মধ্যে রয়েছে Wi-Fi b/g/n, Bluetooth V4, Micro USB V2, OTG
Wireless Display Sharing, WLAN Hotspot
আর যে সকল সেন্সর রয়েছে তা হলো- Motion Sensors (Accelerometer 3D), Environment Sensors: Light (Brightness) Position Sensor: Magnetic Field, Orientation & Proximity.
 Sensor

গেমিং পারফরমেন্স

আগে মানুষ মোবাইল ক্রয় করতো কথা বলার জন্য। আর এখন মানুষজন মোবাইল কেনে ক্যামেরা আর হাই রেজুল্যুশনের গেম খেলার জন্য। আপনারা ইতি মধ্যেই জেনেছেন এই মোবাইলের প্রসেসর আর র‌্যাম নিয়ে। আমি নিজে এই মোবাইলে Modern Comabat, Fifa 15, Asphalt 8 গেমস খেলেছি উচ্চ মাত্রার রেজুল্যুশন দিয়ে। সামান্য তম ল্যাগিং পা্ইনি।

Benchmark Score:

মোবাইল এখন যতটা স্মার্ট, ইউজার-রা এখন তার চেয়ে বেশি স্মার্ট। ইউজার-রা এখন শুধু ক্যামেরা আর ব্যাটারি-ই খোজেনা, মোবাইলের পারফরমেন্স-উ দেখে। তাই এখন সকল সচেতন ইউজার-রা মোবাইল কেনার সময় মোবাইলের বেঞ্চমার্ক স্কোর সবার আগে দেখে নেয় বা জেনে নেয়। এই মোবাইলের Nena Mark Score হলো 55.5. এছাড়া এই মোবাইলের Antutu Bench Mark স্কোর এসেছে 33,338 যা মোবাইলের দাম এবং কনফিগ অনুযায়ী সুপার্ব।
Benchmark (1)
Benchmark (3)
Benchmark (2)

সাউন্ড কোয়ালিটি

এই মোবাইলের সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। মোবাইলের ইয়ার ফোন মান সম্মত হওয়ায় যখন গান শুনবেন তখন মান সম্মত সাউন্ড কোয়ালিটি পাবেন। এছাড়াও লাউড স্পিকারে যখন কথা বলবেন তখন যথেষ্ট উচ্চ স্বরে কথা শুনতে পারবেন।

ব্যাটারি ব্যাকাপ

এই মোবাইলে ব্যবহার করা হয়েছে 2200 mAh non removable battery.  ৫” ডিসপ্লের জন্য এই মোবাইলের ব্যাটারি ব্যাকাপ যথেষ্ট বলে মনে করছি। তবে যদি আপনারা ২৪ ঘন্টা গেমস আর নেট ব্রাউজিং করেন তো 5000 mAh ব্যাটারিও কম মনে হবে। তবে নিয়ন্ত্রিত গেমস আর নেট ব্রাউজিং করলেও খুব সহজেই ১ দিন  ব্যাটারি ব্যাকাপ পাবেন। মোবাইল পাতলা করার জন্য এখন অনেক ব্র্যান্ড মোবাইল-ই ধাতবের তৈরী বডি ব্যবহার করছে। যা ফলে ব্যাটারি রাখতে হচ্ছে Non removable. আমরা যদি Galaxy S6 এর কথা চিন্তা করি, তাহলে বিষয়টা পুরো পরিষ্কার হবে আপনাদের কাছে। মোবাইল হালকা-পাতলা গড়ন আর ষ্টাইলিশ করার জন্য মোবাইলে তুলনা মুলক কম Power এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

Special Features:

OTG & OTA:

এই দুটো ফিচার সম্পর্কে আপনার এখন আর বিষদ বর্ণনা দিতে হবেনা মনে হয়। কেননা এই ফিচার গুলো আমার আগের রিভিউ-এর বিস্তারিত আলোচনা করেছি। Online Update এর জন্য OTA একটি বিশেষ সুবিধা যা বিশ্বের সকল স্মার্টফোনেই রয়েছে। আর OTG কি বা এর কাজ কি, এটা তো জানেন-ই। মোবাইলে Mouse, Keyboard, pen drive থেকে শুরু করে বিভিন্ন সুবিধা পাবেন আপনারা OTG দিয়ে।

Online Theme: 

Walton এর মোবাইল গুলোর মধ্যে সর্বপ্রথম এই সুবিধা ছিলো Walton Rx3 তে। আর এখন আপনারা Walton Primo S4 এ একই সুবিধা পাবেন। Built in theme সহ আপনারা Theme Option থেকে বিভিন্ন থিম অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন।
এছাড়া বিভিন্ন ষ্টাইলিশ লক স্ক্রিন পরিবর্তন করার সুবিধা তো রয়েছেই।
Screenshot_2014-08-10-00-42-17
Screenshot_2014-08-10-00-42-23

Font:

প্রতিটা ইউজার-ই মোবাইলের Font চেঞ্জ করার জন্য ব্যকুল হয়ে ওঠে। তাই আপনাদের সুবিধার কথা মাথায় রেখেই Walton R&B বেশ কিছু থিম Pre-Installed দিয়ে দিয়েছেন।
Screenshot_2014-08-10-00-42-29

Gesture & Motion:

Gesture & Motion অপশন থেকে আপনারা মোবাইলের বিভিন্ন অপশন একসাথে পাবেন। স্ক্রিনশট দেখলেই বুঝতে পারবেন।
Screenshot_2014-08-10-00-44-59

Smart Awake:

Screen Off অবস্থায় মোবাইলের স্ক্রিনে আপনার আঙ্গুলের সাহায্যে বিভিন্ন অক্ষর এঁকে মোবাইল লক থাকা অবস্থায়-ই বিভিন্ন প্রোগ্রাম অন করতে পারবেন। স্ক্রিন শট দেখুন, পরিষ্কার বুঝতে পারবেন।
Screenshot_2014-08-10-00-45-03

Timing SMS:

Timing SMS সুবিধা হলো আপনি একটা ম্যাসেজ টাইপ করে রাখবেনম আর সেটা কখন,কবে আর কার কাছে দেবেন, সেই অনুযায়ী কমান্ড দিলে আপনার কমান্ড অনুযায়ী কাঙ্খিত ব্যাক্তির কাছে SMS চলে যাবে।

দাম:

এই মোবাইলের দাম ধার্য করা হয়েছে ১৫,৯৯০ টাকা। মোবাইলের কনফিগারেশন অনুযায়ী দাম যথেষ্ট রিজোনেবল। দামে কম আর ফিচারের জন্যই গ্রাহকদের কাছে এই মোবাইলের চাহিদা অন্যান্যা মোবাইলের চেয়ে একটু হলেও বেশি।

দূর্বলতা

মোবাইলের ব্যাটারি Non ramovable, যেটা আমার কখনোই পছন্দ না। আমি ব্যক্তিগত ভাবে Non removable battery পছন্দ করিনা। আর তাছাড়া ব্যাটারি ব্যাকাপ ২৬০০/২৮০০ mAh হলে আমারা কাছে বেষ্ট লাগতো।
এছাড়া আরো একটি বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে। মোবাইলের ২ দিকেই গ্লাস ব্যবহার হয়ায় মোবাইলটা একটু স্লিপারি লাগতে পারে অনেকের কাছে। কাজেই মোবাইল হ্যান্ডলিং এর ক্ষেত্রে আপনারা একটু সতর্ক থাকবেন।

Walton Primo S3 VS Walton Primo S4

Walton Primo S3Walton Primo S4
Display5″ HDDisplay5″ HD
Resolution1280 x 720 PixelsResolution1280 x 720 Pixels
ProtectionGorilla Glass 2ProtectionGorilla Glass 3
Ram2 GBRam2 GB
Rom16 GB Built InRom32 GB Built in
CPU1.7 GHz OctacoreCPU1.7 GHz Octacore
GPUMali 450GPUMali 450
OSKitkat 4.4.2OSKitkat 4.4.2 (Upgradable to Lollipop)
Camera8 MP & 2 MPCamera13 MP and 8 MP
Battery2000 mAhBattery2200 mAh

Walton Primo S4 VS Others

Compare (1)
Compare (2)
Compare (3)

সিদ্ধান্ত:

দাম আর ফিচারের কথা যদি আমরা কেউ এখন চিন্তা করি, তাহলে আমার একান্ত অভিমত কেউ চাইলে আমি তাকে অবশ্যই এই মোবাইলটি কিনতে বলবো, কেননা এই দামে এই রকম ফিচার সমৃদ্ধ মোবাইল পাওয়া যাবে খুব কম-ই। তবে আপনাদের সকলের সিদ্ধান্ত-কে আমি ব্যক্তিগত ভাবে শ্রদ্ধা করি। তবে এটা বলতে পারি, এই মোবা্ইল হাতে নিয়ে দেখলে আর ফিচারের কথা চিন্তা করলে এই বাজেটে এই মোবাইলটি হতে পারে একটি ষ্টাইলিশ মোবাইল।
Unknown

Unknown

Blogger দ্বারা পরিচালিত.