Lastest Post
recent

Walton Primo HM 2-full specification


Walton Primo HM2 Specification

জিঞ্জারব্রেড, হানিকম্ব, আইস ক্রীম স্যান্ডউইচ,  জেলি বীন,  কিটক্যাট – এসব নামই এখন আমাদের জীবনের সাথে জড়িয়ে গেছে ওতপ্রোতভাবে।  এসবই এন্ড্রয়েড এর ভার্সন, একটার পর আরেকটা এসেছে। আর মানুষ সবসময়ই নতুনের কদর করে বেশি। এন্ড্রয়েড এর জগতে এই তো মাত্র কিছুদিন আগেই যোগ হয়েছে নতুন সদস্য ললিপপ। উন্নত দেশের অনেকেই সে আপডেট পেয়ে গেছে অনেক আগেই।  কিন্তু আমাদের মত অভাগারাই এতদিন পর্যন্ত ললিপপ এর স্বাদ পেয়েছি অনেক পরে। বাংলাদেশী কোম্পানী হিসেবে ওয়াল্টন-ই আমাদের জন্য নিয়ে আসে ললিপপ অপারেটিং সিষ্টেম।
মোবাইল যেমন ষ্টাইলিশ হতে হবে, তেমনি যদি মোবাইলের ব্যাটারি ব্যাকাপও হতে হবে মনের মত। মোবাইল কোম্পানী গুলো আসলে কোন দিকে যাবে? দামও কম হতে হবে, আবার সব দিক দিয়েই দর্শকদের মন জয় করতে হবে! আসলে মোবাইল কোম্পানী গুলো কোন দিকে যাবে?
আর আপনাদের সেই অসুবিধা দূর করতেই Walton নিয়ে এলো WaltonPrimo HM2.
শুধুমাত্র ললিপপ আপডেটেড ফোন বলেই নয়, এই ফোনে AOSP বেজড রম ইউজ করায় এর কদর আরও বেড়েছে!! তাছাড়া এই ফোনে দেওয়া হয়েছে অসাধারণ সব ফিচারস! সাথে রয়েছে BSI যুক্ত ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা।
সাথে রয়েছে ৩,০০০ এম এ এইচ এর জায়ান্ট ব্যাটারি!!!!
আর সবচেয়ে বড় কথা,  ফোনটি পাওয়া যাচ্ছে মাত্র ৯,৪৪০ টাকা।
এন্ড্রয়েড সমগ্র এর পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে এলাম সেই Walton Primo HM 2  এর হ্যান্ডস অন রিভিউ। সাথেই থাকুন, আপনাদের এই ফোন সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব আমরা।
প্রথমেই Walton Primo HM 2 এর কিছু পয়েন্টেড আউট ফিচারস:
১. এন্ড্রয়েড ৫.০ ললিপপ অপারেটিং সিস্টেম
২. ৫ ইঞ্চি এইচ  ডি ডিসপ্লে
৩. ১.৩ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর
৪. ১ জিবি র‌্যাম, ৮ জিবি রম
৫. মালি ৪০০ এম পি জিপিইউ
৬. ৩,০০০ এম এ এইচ ব্যাটারি!!!!
৭. BSI ও অটোফোকাস সম্বলিত ৮ মেগা পিক্সেল রিয়ার ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
৮. ও.টি.এ , ও.টি.জি,  এ্যান্টি থেফ্ট সহ আরো অনেক স্পেশাল ফিচারস
এক নজরে Walton Primo HM 2
Screenshot_10
Screenshot_9
Screenshot_11

চলুন দেখে আসি ফোনটির সাথে কি কি থাকছে:

* ব্যাটারি
* চার্জার এডাপ্টার
* ইউ এস বি ক্যাবল
* ইয়ার ফোন
* এক্সট্রা স্ক্রিন প্রটেকটর
* ওয়ারেন্টি কার্ড
* ইউজার ম্যানুয়াল
* ও.টি.জি ক্যাবল
Screenshot_12

অপারেটিং সিস্টেম:

আপনাদের জন্য এই মোবাইলের অপারেটিং সিস্টেম রয়েছে এ্যান্ডয়েড ললিপপ ৫.০
Screenshot_2015-09-15-00-09-32

ডিজাইন ও বিল্ড কোয়ালিটি:

Walton Primo HM 2 ফোনটি ষ্টাইলিশ ও এট্রাক্টিভ। ফোনটি হাতে নিলেই একটা প্রিমিয়াম ভাব চলে আসে। কালো রঙের প্লাষ্টিকে মোড়ানো এই মোবাইলের ডিজাইন এবং লুকস প্রথম দর্শনেই আপনাকে আকর্ষণ করতে বাধ্য। আমি নিজে যদি এই ফোনের কাষ্টমার হিসেবে চিন্তা করি তাহলে ডিজাইনের দিক দিয়ে এই ফোন-কে আমি ১০/৯ দেবো।
চলুন এইবারে ফোনের আউটলুকের দিকে একটু নজর দেই।
ফোনটির ডান পাশে রয়েছে পাওয়ার বাটন আর তার ঠিক উপরেই রয়েছে ভলিউম রকারস বাটন।
Screenshot_10
মোবাইলের উপরের দিকে ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক পোর্ট ও নিচের দিকে চার্জিং ও ইউ এস বি পোর্ট দেওয়া হয়েছে।
Screenshot_11
মোবাইলের পেছনে রয়েছে ক্যামেরা একদম নিচে দিকে রয়েছে লাউড স্পিকার।
Screenshot_6
এবং সামনের দিকে ফ্রন্ট ক্যামেরা আর হেডপিস ছাড়াও লাইট ও প্রক্সিমিটি সেন্সর দেয়া হয়েছে।
Screenshot_1
এছাড়া ডিসপ্লের একদম নিচের দিকে রয়েছে ৩টি ক্যাপাসিটিভ টাচ বাটন।
Screenshot_2
মোবাইলের ব্যাক কভার খুললে উপরের দিকে পাবেন ২টা সিম স্লট এবং একটা মাইক্রো এস.ডি স্লট।
Screenshot_8
ফোনটির দৈর্ঘ্য ১৪১ মি. মি.,  প্রস্থ ৭০.৫ মি. মি. ও পুরুত্ব ৭.৯ মি. মি.।  ফোনটির ওজন ১৫০ গ্রাম, ব্যাটারি সহ।

 ইউজার ইন্টারফেস:

এই ফোনটির ইউজার ইন্টারফেস বলতে গেলে এক কথায় অসাধারণ। এই ফোনে AOSP বেজড রম ইউজ করায় ইউজার ইন্টারফেস অনেক কাস্টোমাইজেবল। বিশেষ করে রুট করে যেসব এক্সপোজড মডিউল ইউজ করতে হয় তার সব গুলোই কাজ করবে। তাছাড়া, এই ফোনে রয়েছে স্টক ললিপপের মত রিসেন্ট এপ প্যানেল, যা আসলেই খুবই সুন্দর! এক কথায়, আপনি অনেকটাই স্টক ললিপপের স্বাদ এই ফোনে পাবেন।

ডিসপ্লে:

এই ফোনে ব্যবহার করা হয়েছে ৫ ইঞ্চি IPS এইচ ডি ডিসপ্লে। যার স্কিন রেজুল্যূশন হলো ১২৮০ x ৭২০ পিক্সেল। আর এই মোবাইলের ডিসপ্লে’তে প্রতি ইঞ্চিতে পিক্সেল রয়েছে ২৯৩। আর যে কোন প্রকার হাই ডেফিনেশন ভিডিও দেখা যাবে একদম স্মুদলি এবং হাইলি এন্টারটেইনিংলি।  এতে ১৬.৭ মিলিয়ন রঙ সাপোর্ট করে। এছাড়া ফোনটিতে ১০ আংগুল পর্যন্ত মাল্টিটাচ সাপোর্ট করে।
Screenshot_2015-11-08-12-33-53
Display

প্রসেসর:

এই ফোনে ১.৩ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে।
Ram, cpu

র‌্যাম:

এই ফোনে এক জিবি র‌্যাম ইউজ করা হয়েছে,  আর ওয়েল অপটিমাইজড রম হওয়ায় ভাল পার্ফরমেন্স ভালো পাবেন।

রম ও স্টোরেজ:

ফোনটিতে ৮ জিবি রম দেওয়া হয়েছে। যার মধ্যে ৫.০৭ জিবি আপনি ইউনিফাইড ষ্টোরেজ হিসেবে ব্যবহার করতে পারবেন, আর বাকি যায়গা টুকু ফোনের অপারেটিং সিস্টেম এবং বিল্ট ইন এপস ইনষ্টলের জন্য ব্যবহৃত হয়েছে। এছাড়াও আপনি এই ফোনে ৩২ জিবি পর্যন্ত এক্সটার্নাল এস ডি কার্ড ব্যবহার করতে পারবেন। তাছাড়া ও.টি.জি  সুবিধা তো থাকছেই!! ফলে ফোনের স্টোরেজ নিয়ে চিন্তিত হওয়ার কোন কারণ ই নেই।
Screenshot_2015-01-27-04-39-36

জি.পি.ইউ:

ফোনটিতে বাংলাদেশের স্মার্টফোন জগতের সবচেয়ে পরিচিত মালি ৪০০ জিপিইউ ইউজ করা হয়েছে। এই জিপিইউ এর পার্ফরমেন্স ও বাজেট অনুযায়ী খুবই ভাল।

ক্যামেরা:

মাত্র ৯,৪৪০ টাকায় Walton Primo HM 2 তে আপনি পাবেন BSI ও অটো ফোকাস টেকনোলজি সমৃদ্ধ ৮ মেগা পিক্সেল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে দিয়ে আপনারা স্বল্প আলোতেও খুব ক্লিয়ার ছবি তুলতে পারবেন। তাছাড়া উজ্জ্বল ফ্ল্যাশ এর সাহায্যে অন্ধকারেও ভাল ছবি তুলতে পারবেন।
ফোনটির স্টক ক্যামেরা এপ্লিকেশন এ অনেক ফিচার এড করা হয়েছে। তাছাড়া এই ফোনের ফ্রন্ট ক্যামেরাও সুপার্ব। ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে আপনাদের জন্য।
চলুন নিচে কিছু ছবি দেখে নেই:
Screenshot_13

Screenshot_16
Screenshot_17


মাল্টিমিডিয়া :

ফোনটির সাউন্ড কোয়ালিটি খুব ভাল। আর তাছাড়া ফুল এইচ ডি ভিডিও কোন প্রকার ল্যাগ ছাড়া প্লে হয়। তাই এই ফোনে আপনার মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্স হবে চমৎকার!!

কানেক্টিভিটি এবং সেন্সর:

এই মোবাইলে যে সকল কানেক্টিভিটি  রয়েছে তা হলো:
Wifi, Blue tooth V4, Micro USB 2.0, OTG, Wlan Hotspot, Wireless Display Sharing, ইত্যাদি।
আর ফোনের সেন্সর গুলোর মধ্যে রয়েছে:
  •  Accelerometer (3D), Light (Brightness), Proximity, Magnetic field (Compass), Gravity

বেঞ্চমার্ক টেস্টস:

Walton Primo HM 2 ফোনটির পারফরমেন্স সম্পর্কে জানতে আমরা ফোনে আন্টুটু ও নেনামার্ক টেস্ট রান করেছি। আন্টুটু বেঞ্চমার্ক টেস্ট এ ফোনটির স্কোর এসেছে ১৯,৫০৩, যা ফোনটির দামে এবং কনফিগারেশন এর  সাথে একেবারে সামঞ্জস্যপূর্ণ ।
Bench Mark (2)
Bench Mark (3)
এতেই বোঝা যায় ফোনটির পারফরমেন্স খুবই ভাল হবে।
ফোনটির নেনামার্ক টেস্টে স্কোর এসেছে ৫৩.৪।
Bench Mark (1)
এছাড়া এইবার আমরা এই ফোন-টিতে Geekbench Mark Test করে দেখেছি। চলুন দেখে নেই Geekbench Test এই ফোনের স্কোর কেমন হয়েছে:Geek Banch (1)
Geek Banch (2)
Geek Banch (3)

গেমিং পারফরমেন্স:

ফোনটিতে আমরা মডার্ন কম্ব্যাট ৫, নোভা ৩, এ্যসফাল্ট ৮, ফিফা ১৫  প্রভৃতি এইচ ডি গেম স্মুথলি খেলতে পেরেছি।
Screenshot_6
Screenshot_2
Screenshot_1

স্পেশাল ফিচারস:
OTA:

OTA বা Over The Air সুবিধা সম্পর্কে জানতে আর কারো বোধহয় জানা বাকি নেই। তবুও বলি। এই সুবিধার সাহায্যে আপনি পিসি ছাড়াই যেকোন প্রকার অফিসিয়াল আপডেট, বাগ ফিক্স প্রভৃতি পেতে পারেন।
Screenshot_4

OTG:

OTG(On The Go) সুবিধার ফলে আপনি আপনার ফোনে একটি এক্সট্রা ক্যাবল এর সাহায্যে বিভিন্ন ইউ এস বি এনাবলড ডিভাইস যেমন কীবোর্ড,  মাউস, পেনড্রাইভ প্রভৃতি ইউজ করতে পারবেন।
Screenshot_3

Mobile Anti-Theft:

এই ফোনে ওয়াল্টন কোম্পানি এই চরম ও স্পেশাল ফিচার টি দিয়েছে। এই ফিচারটির ফলে আপনি আপনার ফোন হারিয়ে ফেললেও সিম্পল একটা মেসেজ এর মাধ্যমে আপনার ফোনের ডাটা ক্লিয়ার করে ফেলতে পারবেন। তাছাড়া ফোন অন থাকলে এবং নেট অন থাকলে ফোনটির লোকেশন ও আপনি জানতে পারবেন ইজিলি। সত্যিই খুবই চরম একটি ফিচার এটি! নিচের Video-টি দেখে নিন কিভাবে Anti-theft কাজ করে।

Smart Awake:

Screen Off অবস্থায় মোবাইলের স্ক্রিনে আপনার আঙ্গুলের সাহায্যে বিভিন্ন অক্ষর এঁকে মোবাইল লক থাকা অবস্থায়-ই বিভিন্ন প্রোগ্রাম অন করতে পারবেন। স্ক্রিন শট দেখুন, পরিষ্কার বুঝতে পারবেন।
Screenshot_5

নোটিফিকেশন LED:

এই ফোনটিতে নোটিফিকেশন লাইট ইউজ করার ফলে যে কোন প্রকার নোটিফিকেশন এলে আপনি আপনার ফোনের ডিসপ্লে অন না করে শুধু তার দিকে তাকিয়েও বুঝতে পারবেন।

ব্যাটারি:

ফোনটিতে ব্যাবহার করা হয়েছে 3০০০ এম এ এইচ এর লিথিয়াম আইন ব্যাটারি!!! যাকে বলা হয়  “Powerhouse in your hand!”   এত পাওয়ারফুল ব্যাটারি এই প্রাইস এর একটি ফোনে তাও আবার এত্ত ফিচারের সাথে পাওয়া যাবে কল্পনাই করা যায় নি। যাই হোক, এই ব্যাটারি দিয়ে নরমাল ইউজ এ ইজিলি ২ দিন চলে যাবে। আর হেভি ইউজার র’ নিশ্চিন্তে ১৮-২০  ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন। সবসময় ব্যাটারি ব্যাক আপ নিয়ে যারা চিন্তিত থাকেন তাদের জন্য কম বাজেটে এর চেয়ে ভাল সলিউশন খুজে পাবেন বলে মনে হয় না।

ফোনটির ভাল লাগা দিক:

১. অভিয়াসলি প্রথমেই, এন্ড্রয়েড ৫.০ ললিপপ অপারেটিং সিস্টেম
২. AOSP বেজড রম
৩. বিশাল সাইজের ব্যাটারি।
৪. ক্যামেরা পারফরমেন্স
৫. বাজেট বান্ধব।

মূল্য:

Walton Primo HM 2 এর মত ওয়েল পারফর্মার,  গুড লুকিং, জায়ান্ট ব্যাটারি লাইফ(!) ও সবচেয়ে যে আকর্ষণীয় দিক: এন্ড্রয়েড ৫.০ ললিপপ ও.এস সহ এই ফোনটির দাম মাত্র ৯,৪৪০ টাকা নির্ধারণ করা হয়েছে!! সত্যিই, কম বাজেটে এমন ফোন বের করে ওয়াল্টন আবারো ক্রেতা চাহিদা বজায় রাখতে সক্ষম হয়েছে।

খারাপ লাগা দিক:

এই ফোসে সরাসরি 3G Video Calling Option নেই। আর এটা কিন্তু ওয়ালটনের ডিভাইসের সমস্যা নয়, এটা মিডিয়াটেক এর ললিপপ এর সমস্যা। এই জন্য আপনাকে 3rd Party Apps যেমন imo, Skype, Viber ইত্যাদি ব্যবহার করে ভিডিও কল করতে হবে।

সিদ্ধান্ত:

মাত্র ৯,৪৪০ টাকায় এমন একটি ফোন এনে ওয়াল্টন প্রমাণ করে দিল তারা চায় বাংলাদেশে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা বাড়ুক। আশা করি তাদের এই চেষ্টা সবসময় বজায় থাকবে।
রিভিউ নিয়ে আপনার ভালো লাগা, মন্দ লাগা অবশ্যই শেয়ার করবেন।
ধন্যবাদ সাথে থাকার জন্য।


Unknown

Unknown

Blogger দ্বারা পরিচালিত.