Lastest Post
recent

Walton Primo H4 full specification



Walton Primo H4

নতুন মোবাইল ফোন বাজারে আনার ক্ষেত্রে  Walton এর জুড়ি মেলা ভার। ইউজারদের চাহিদার কথা মাথায় রেখে প্রতি মাসেই বিভিন্ন রকম সিরিজ মোবাইল ফোন বের করে তারা। প্রায় দেড় বছর আগে বাজারে এসেছিলো Walton Primo H3.
  সেই সময়ে মোবাইলটা দারুন সাড়া ফেলে ইউজারদের মাঝে। আর তাই আবারো ইউজারদের মাঝে সাড়া ফেলতে Walton আবারো আপনাদের জন্য নিয়ে আসলো Walton Primo H সিরিজের আরো একটি নতুন মোবাইল Walton Primo H4. দারুণ ষ্টাইলিশ এই 

ফোনটা আপনারা পাচ্ছেন মাত্র ৮,৭৯০ টাকায়।



 চলুন, এক নজরে দেখে নেই Walton Primo H4 এর স্পেসিফিকেশন:
ডিসপ্লে: ৫” পিউর ব্লাক আইপিএস এইচ.ডি ডিসপ্লে
স্ক্রিন রেজ্যুলেশন: ১২৮০ x ৭২০ পিক্সেল
স্ক্রিন প্রটেকশন: ১ম প্রজস্মের গড়িলা গ্লাস
অপারেটিং সিস্টেম: ৫.১ ললিপপ
র‌্যাম: ১ জিবি
রম: ৮ জিবি (৩২ জিবি পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহারের সুবিধা)
ক্যামেরা: ৮ মেগা পিক্সেল রিয়ার, ২ মেগাপিক্সেল ফ্রন্ট
চিপসেট: MT 6592
সি.পি.ইউ: ১.৩ গিগাহার্জ কোয়াডকোর
জি.পি.ইউ: মালি ৪০০
ও.টি.এ এবং ও.টি.জি: এনাবেল
এফ.এম, রেডিও উইথ রেকর্ডিং সিস্টেম
ব্যাটারি: ২০০০ মিলি এম্পিয়ার

মোবাইলের সাথে যে সকল জিনিস আপনারা পাচ্ছেন:

  • ওয়ারেন্টি কার্ড
  • ইউ.এস.বি চার্জার
  • স্ক্রিন প্রটেক্টর
  • ইয়ার ফোন
  • ইউজার গাইড

 Screenshot_16

ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি

Walton Primo H4 এর ডিজাইন এক কথায় অসাধারণ। রুপালী বর্ণের এই মোবাইলের বডি প্লাষ্টিকের তৈরী। মোবাইলের বডি দেখলে যে কেউ-ই প্রথম দর্শনে পছন্দ করে ফেলবে। কি, আমার কথা বিশ্বাস হচ্ছে না? নিচের ছবি গুলো দেখেন, দেখলেই বুঝতে পারবেন। এই মোবাইলের মডেলটা অনেকটা Walton Primo Z এর মতো। ডিজাইনের দিক দিয়ে এই মোবাইলের ভুল বা খারাপ দিক আমার চোখে পড়েনি।
চলুন, এইবার মোবাইলের বাহ্যিক গঠনের দিকে একটু নজর দেয়া যাক।
মোবাইলটির ডানপাশে  উপরের দিকে রয়েছে ভলিউম রকার বাটন।
Screenshot_9
আর বাম পাশে রয়েছে পাওয়ার/স্লিপ বাটন।
Screenshot_8
আর মোবাইলের একদম উপরের অংশে রয়েছে ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক পোর্ট এবং মাইক্রো ইউ.এস.বি পোর্ট।
Screenshot_10
মোবাইলের পেছনে রয়েছে ৮ মেগা পিক্সেল Cmosক্যামেরা সাথে রয়েছে উজ্জল ফ্লাশ। 
Screenshot_12
এবার আসি মোবাইলের ডিসপ্লে-তে। ডিসপ্লের ঠিক উপরের দিকে রয়েছে ২ মেগা পিক্সেলCMOS  ফ্রন্ট ক্যামেরা। শুধু তাই নয়, সেলফি ক্যামেরায় ব্যবহার করা হয়েছে ফ্ল্যাশ। যা সেলফি তোলার জন্য অসাম।
Screenshot_13
মোবাইলের ব্যাকপার্ট খুলে ফেললে পাবেন ২০০০ মিলি এম্পিয়ার রিমুভেবল ব্যাটারি। ব্যাটারির ঠিক উপরেই রয়েছে ডাবল সিম কার্ড স্লট। আর সিম কার্ডের বাম পাশেই পাবে মাইক্রো এস.ডি কার্ড স্লট।
Screenshot_15
মোবাইলটির দৈঘ্য ১৪৩ মিলিমিটার, প্রস্থে রয়েছে ৭১ মিলিমিটার। এছাড়া এই মোবাইলটির পুরুত্ব মাত্র ৮ মিলিমিটার। আর ব্যাটারি সহ এই মোবাইলটির ওজন মাত্র ১৩৬ গ্রাম।
Screenshot_1aaa
আপনাদের জ্ঞাতার্থে বলছি মোবাইলের ডিসপ্লের মধ্যেই মেনু বাটন রয়েছে একদম নিচের দিকে।
Screenshot_14

অপারেটিং সিষ্টেম:

আপনাদের জন্য এই মোবাইলে OS রয়েছে ৫.১ এন্ড্রয়েড ললিপপ।
About phone
Screenshot_2015-09-15-00-09-32

ডিসপ্লে এবং টাচ কোয়ালিটি

Walton Primo H4 এর ডিসপ্লে তে ব্যবহার করা হয়েছে 5” HD Pure black IPS Display. আর মোবাইলের ডিসপ্লে-তে ব্যবহার করা হয়েছে ১ম প্রজন্মের গরিলা গ্লাস। H4 এর স্ক্রিন রেজুল্যুশন হলো ১২৮০ x ৭২০ পিক্সেল। এছাড়া এই মোবাইলেআপনারা ফুল এইচ.ডি (১০৮০x১৯২০পিক্সেল) ভিডিও দেখতে পারবেন কোন প্রকার ল্যাগিং ছাড়া। এছাড়া বিভিন্ন প্রকারের HD Games খেলা যাবে ঝামেলাহীন ভাবে।
এছাড়া ডিসপ্লে-তে MiraVision প্রযুক্তি ব্যবহার করার ফলে আপনি ইচ্ছে মত মোবাইলে ডিসপ্লে বিশেষ করে পিকচার কোয়ালিটি কাষ্টমাইজ করতে পারবেন।
Mira
এই মোবাইলের টাচ যথেষ্ট রেসপন্সিভ। এই মোবাইলের ডিসপ্লেতে সর্বোচ্চ ৫ আঙ্গুল পর্যন্ত মাল্টিটাচ সাপোর্ট করে।
Screenshot_2015-09-15-00-44-48

সি.পি.ইউ এবং জি.পি.ইউ

Walton Primo H4 এ ব্যবহার করা হয়েছে ১.৩ গিগাহার্জ  কোয়াডকোর  প্রসেসর। সাথে রয়েছে মালি ৪০০ জি.পি.ইউ। মোবাইলের দামের কথা চিন্তা করলে এর চেয়ে ভালো পারফরমেন্স পাবেন, এটা আশা করা ভুল হবে। সকল প্রকার গেমস খেলা যাবে কোন প্রকার ল্যাগিং ছাড়াই।
UI (25)

র‌্যাম এবং রম

এই মোবাইলে রয়েছে ১ জিবি র‌্যাম এবং ৮ জিবি রম। আর এই ১ জিবি র‌্যামের মধ্যে আপনারা ইউজার এভেইলেবল র‌্যাম পাবেন প্রায় ৯৬১ মেগাবাইট। এছাড়া ৮ জিবি রমের মধ্যে ৪.৭ জিবি আপনারা ইউনিফাইড স্টোরেজ হিসেবে ব্যবহার করতে পারবেন। আর বাকি যে যায়গা টুকু আছে তা মোবাইলের অপারেটিং সিস্টেম এবং সিস্টেম এ্যপস ইনষ্টল এর জন্য ব্যবহৃত হয়েছে। এছাড়া আপনারা প্রয়োজন অনুয়ায়ী মেমোরি কাড ইউজ করার সুবিধা আছে সর্বোচ্চ ৩২ জিবি  পর্যন্ত।
Ram & Rom
ROM

ইউজার ইন্টারফেস:

এই স্মার্টফোনটির ইউজার ইন্টারফেস খুবই সুন্দর করা হয়েছে! এই সেটের স্টক লাঞ্চার টির স্টাইল খুবই চমৎকার। তাছাড়া, ফোনটিতে এক্সট্রা থিম ও দেওয়া আছে কিছু, যা দিয়ে আপনি এই সেটের ইউজার ইন্টারফেসের স্টাইল চেঞ্জ করতে পারবেন যে কোন সময়। আবার আপনি ইচ্ছা করলেই নেট থেকে আরো সুন্দর সুন্দর থিম নামিয়ে ইউজ করতে পারবেন! তাছাড়া, এই সেটে আলাদা আলাদা ভাবে লক স্ক্রিন ও মেইন মেনুর ওয়ালপেপার ও সেট করা যায়। এককথায়, যেকোন ইউজার এই ইউজার ইন্টারফেস এ খুব জলদি ইন্টার‌্যাক্ট করতে পারবেন এবং ইউজ করে মজা পাবেন। ফুললি কাস্টমাইজেবল ইউ আই! তাছাড়া এর ইউ আই ট্রানজিশনও খুব স্মুথ।

প্রথম থেকেই আপনারা আকর্ষণীয় কালারের মোবাইল পাবেন।

H4 Feature 1

ক্যামেরা

Walton primo H4 এ রয়েছে CMOS ৮ মেগা পিক্সেল রিয়ার অটো ফোকাস ক্যামেরা। শুধু তাই নয়, সেলফি লাভারদের জন্য রয়েছে ফ্ল্যাশ সহ ২ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এছা H4 দিয়ে আপনারা ১০৮০ পিক্সেল এর 30 FPS ভিডিও করতে পারবেন। মোবাইলের ক্যামেরা কোয়ালিটি কেমন তা আপনারা নিচের ছবি গুলো দেখলেই বুঝতে পারবেন।
লো-লাইট, ইনডোর ক্যামেরা স্যাম্পল
Screenshot_1
আউটডোর ক্যামেরা স্যাম্পলScreenshot_2
অটো ফোকাস ক্যামেরা স্যাম্পল
Screenshot_3
Screenshot_4
সেলফি উইদ ফ্ল্যাশ

কানেক্টিভিটি ও সেন্সর

এই মোবাইলের কানেক্টিভিটির মধ্যে রয়েছে Wi-Fi b/g/n, Bluetooth V4, Micro USB V2, OTG, WLAN Hotspot, OTG, OTA Upgrade Enabled
 আর যে সকল সেন্সর গুলোর মধ্যে রয়েছে:
Motion Sensors: Accelerometer (3D)
Environment Sensors: Light (Brightness)
Position Sensor: Proximity
GPS Module: GPS with A-GPS Network-Assisted GPS Navigation Function

Special Feature:

Smart Gesture
Double Tap to Wake
Front Flash Light
Unified Storage

 Smart Gesture

এই সুবিধা তো আপনারা আগে থেকেই জানেন। তারপরো বলি, এই সুবিধার ফলে স্মার্টফোন ব্যবহার আরো স্মার্ট হয়ে যায়। বিশেষ করে যখন স্ক্রিনে নানা রকম বর্ণ আঁকার ফলে মোবাইলের ডিসপ্লে অফ থাকার পরো মোবাইলের বিশেষ কিছু ফাংশন কাজ করা শুরু করে।
H4 Feature 2V1D

গেমিং পারফরমেন্স

Walton Primo H4 এ আমরা অনেক ভাল ভাল গেম ল্যাগ ছাড়াই খেলতে পেরেছি। সাবওয়ে সার্ফার, টেম্পল রান ইত্যাদি গেম খেলতে আমরা তেমন কোন সমস্যার সম্মূখীন তো হই ই নি, বরং হাই গ্রাফিক্স এ এস্ফাল্ট ৮, নোভা ৩, মডার্ন কম্ব্যাট ৪ খেলতে পেরেছি! কোন ল্যাগ দেখা যায় নি!! আমরা সত্যিই ফোনটির গেমিং পারফরমেন্স এ খুবি খুশি হয়েছি।
Screenshot_7
Screenshot_2

ব্যাটারি ব্যাকাপ

এই মোবাইলে ব্যবহার করা হয়েছে ২০০০ মিলি এম্পিয়ার  রিমুভেবল ব্যাটারি। মোবাইল হিসেবে ২০০০ মিলি এম্পিয়ার ব্যাটারি একটু কম লাগতে পারে আপনাদের কাছে। তবে মোবাইলের দামের দিকটাও আপনারাদের খেয়াল করতে হবে।

ও.টি.এ. এবং ও.টি.জি

এই ফিচার সম্পর্কে তো আপনারা আগে থেকেই জানেন। মোবাইলের OS Update করার জন্য OTA একটি বিশেষ সুবিধা। আর এই সুবিধার ফলে আপনারা কাষ্টমার কেয়ারে না গিয়েই অনলাইনের মাধ্যমে OS Update করতে পারবেন।
আর ও.টি.জি দিয়ে আপনারা মোবাইলের সাথে মাউস এবং কি-বোর্ড লাগিয়ে গেমস খেলতে পারবেন। আর যারা গেমস খেলতে ভালোবাসেন, তারা জয় ষ্টিকের সাহায্যে গেমস খেলতে পারবেন।
H4 FeatureSA 3

2222222222222

সাউন্ড কোয়ালিটি

মোবাইলের সাউন্ড কোয়ালিটি যথেষ্ট মান সম্মত। মোবাইলের সাথে ভালো মানের ইয়ার ফোন থাকায় গান শুনতে মজা পাবেন। এছাড়া লাউড স্পিকারে কথা অনেক ষ্পষ্ট আর জোড়ে শোনা যাবে।

বেঞ্চমার্ক স্কোর:

সাধারণত কোন সেটের পারফরমেন্স তার বেঞ্চমার্ক টেস্টের মাধ্যমে জানা যায়। আমরা তাই এই সেটে AnTuTu বেঞ্চমার্ক টেস্ট রান করি এই সেটের পারফরমেন্স দেখার জন্য। স্কোর এসেছে ১৯,৯৯৯ যা মোবাইলের দাম হিসেবে অসাম একটি স্কোর।এছাড়া ফোনের নেনামার্ক স্কোর হলো ৫৬.০ যা আমার গ্যালাক্সি এস.৫ এর চেয়েও বেশি!!!!!!!!!!!!!!
Benchmark (1)
Benchmark (2)
Benchmark (3)

ভালা লাগা দিক গুলো:

  • আকর্ষনীয় ডিজাইন।
  • এন্ড্রয়েড ললিপপ ৫.১
  • ও.টি.জি
  • ফ্রর্ট ক্যামেরায় ফ্ল্যাশ।
  • স্মার্ট জেষ্টার।
  • খুব সামান্যই গড়ম হয় মোবাইল।

যে বিষয়টা আপনার কাছে খারাপ লাগতে পারে:

ব্যাটারি ব্যাকাপ ২০০০ মিলি এম্পিয়ার। তবে আপনারা যদি মার্কেটে একটু খোজ নিয়ে দেখেন, তবে এই দামে এর চেয়ে বেশি এম্পিয়ারের ব্যাটারি খুজে পাওয়া একটু কষ্টই হবে।

দাম:

স্টাইলিশ ও ভাল কনফিগারেশনের এই ফিচারড সেটটির মূল্য ওয়াল্টন কর্তৃপক্ষ মাত্র ৮,৭৯০ টাকা। এই বাজেটে যে কোন ফোনের চেয়ে এই ফোনের স্টাইল, পারফরমেন্স ও ফিচার এর দিক থেকে ভাল তা চোখ বন্ধ করেও বলা যায়। সেই ক্ষেত্রে আপনারা যদি এই দামের কয়েকটা মোবাইল দেখেন তো H4 এর চেয়ে মানসম্মত মোবাইল আপনার চোখে পড়ার সম্ভাবনা কম।

সিদ্ধান্ত:

এই বাজেটে যেকোন ফোন কেনার সময় যে কোন ইউজার এর ১ম পছন্দ এই ফোন টি হওয়া উচিৎ। আমার মতে, এই ফোনটি এই বাজেটের সেরা ফোন!! বাকিটা আপনাদের উপর ডিপেন্ড করবে।
বাংলাদেশের বাজারে কম দামের স্মার্টফোন এনে Walton কোম্পানি তাদের সুনাম দিনকে দিন বাড়িয়ে তুলছে। আগামী দিনেও যেন তারা আরো ভাল মানের স্মার্টফোন আমাদের দেশের সাধারণ জনগণের জন্য কম দামে আনতে পারে সে প্রত্যাশা রইলো Walton কর্তৃপক্ষের কাছে।
Unknown

Unknown

Blogger দ্বারা পরিচালিত.