স্মার্টফোনের এই যুগে আজকাল ট্যাব একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে রেখেছে। মূলত ট্যাব এর বড় সাইজের স্ক্রিনের জন্যই এর কদর। কিন্তু কম দামের মধ্যেই যদি একটি খুবই ভাল পারফরমেন্স এর ট্যাব পাওয়া যায় তো কেমন হয়???
ওয়াল্টন নিয়ে এল তাদের নতুন ট্যাব Walpad G!!! মাত্র ১১৯৯০ টাকায় ওয়াল্টন নিয়ে এল একটি পারফর্মার ট্যাব – Walpad G!! ১.৩ গিগা হার্জ কোয়াড কোর প্রসেসর, ১ জিবি র্যাম, মালি ৪০০ জিপিইউ এর এই ফোনটির পারফরমেন্স আসলেও চমকপ্রদ!! আজ, আমরা তাই আপনাদের জন্য নিয়ে এলাম ওয়াল্টন এর এই ট্যাব, Walpad G এর হ্যান্ডস অন রিভিউ।
প্রথমেই কিছু পয়েন্টেড আউট ফিচারস, ট্যাব টি নিয়ে বলতে গেলে ১ম এই যা বলতে হয়ঃ
- ৪.৪.২ কিটক্যাট অপারেটিং সিস্টেম
- সিঙ্গেল সিম কার্ড স্লট
- ৮ ইঞ্চি IPS OGS WXGA Display With Corning Gorilla Glass, রেজুলেশন ১২৮০*৮০০
- ১.৩ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর
- ১ জিবি র্যাম
- ৮ জিবি রম
- মালি ৪০০ এম পি জিপিইউ
- MT8382 Chipset
- CMOS Sensor সহ ৩.২ মেগাপিক্সেল এর রিয়ার ক্যামেরা
- ১.৩ মেগাপিক্সেল এর ফ্রন্ট ক্যামেরা
- এক্সেলারো মিটার ৩ডি, লাইট ও প্রক্সিমিটি সেন্সর
- ৪০০০ এম এ এইচ এর লিথিয়াম পলিমার ব্যাটারি
ট্যাবটির সাথে বক্সে আপনারা যা যা পাবেনঃ
- ৪০০০ এম এ এইচ এর লিথিয়াম পলিমার ব্যাটারি
- চার্জার এডাপ্টার
- ডাটা ক্যাবল
- ওটিজি ক্যাবল
- ইয়ারফোন
- ইউজার ম্যানুয়াল
- ওয়ারেন্টি কার্ড
অপারেটিং সিস্টেম:
এই ট্যাবটিতে অপারেটিং সিস্টেম হিসেবে বর্তমানে বাংলাদেশ এ বহুল প্রচলিত ও এস এন্ড্রয়েড কিটক্যাট ৪.৪.২ ব্যবহার করা হয়েছে।

ডিজাইন ও বিল্ড কোয়ালিটিঃWalpad G ট্যাবটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি খুবই এট্রাক্টিভ। এই ট্যাবের বিশাল সাইজ সত্ত্বেও এর ওজন তূলনামূলক কম।
ট্যাবটির একটি অন্যরকম দিক হচ্ছে এতে পাওয়ার ও ভলিউম হার্ড কী এর সাথে সাথে ব্যাক কী ও হার্ড কী হিসেবে পাওয়ার ও ভলিউম বাটন এর নিচেই দেওয়া হয়েছে!!! এছাড়াও এর সিম কার্ড স্লট ও মেমোরি কার্ড স্লট ও বাইরের দিকে দেওয়া হয়েছে। এছাড়া ট্যাবটির ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক পোর্ট এবং ইউ এস বি ওটিজি ও চার্জিং পোর্ট নিচের দিকে দেওয়া হয়েছে।
Walpad G এর পিছনের দিকে উপরে রয়েছে রিয়ার ক্যামেরা। নিচের দিকে স্পীকার ও সাউন্ড ক্যাপচারার রয়েছে। ট্যাবটির সামনের দিকে উপরে হেডপিস ছাড়াও ফ্রন্ট ফেসিং ক্যামেরা , লাইট ও প্রক্সিমিটি সেন্সর দেওয়া হয়েছে।
Walpad G এর উচ্চতা ২১৩ মিলিমিটার, প্রস্থ ১২৩.৫ মিলিমিটার এবং প্রশস্থতা মাত্র ৭.৮ মিলিমিটার!! এর ওজন ব্যাটারিসহ মাত্র ৩৫০ গ্রাম!!!
ডিসপ্লেঃWalpad G Tab এ ডিসপ্লে হিসেবে ৮ ইঞ্চি IPS Display ব্যবহার করা হয়েছে। ডিসপ্লে রেজুলেশন ১২৮০*৮০০। Walpad G এর ডিসপ্লে তে OGS(One Glass Solution) টেকনোলজি ব্যবহারের ফলে ট্যাবটির ডিসপ্লে আরো পাতলা হয়েছে, যার ফলে ওভার অল Tab টির পুরুত্ব কমেছে। এতে স্ক্রিন প্রটেক্টর হিসেবে কর্নিং গরিলা গ্লাস দেওয়া হয়েছে।
বরাবরের মত এই ট্যাবটিতে ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন ইউজ করা হয়েছে। এতে ৫ আঙ্গুল পর্যন্ত মাল্টিটাচ সাপোর্ট করে।
ইউজার ইন্টারফেস:
এই ট্যাবটির ইউজার ইন্টারফেস অত্যন্ত চমৎকার। এই ট্যাব এর লাঞ্চার এর ট্রানজিশন খুব ই স্মুথ। এতে কোন প্রকার ল্যাগ নেই। এই ট্যাবটির নোটিফিকেশন বার সিম্পল এন্ড্রয়েডের নোটিফিকেশন বার এর মতই।

এই ট্যাব এ হোম, অপশনস ও ব্যাক বাটন নেভিগেশন বারে এড করা হয়েছে।
প্রসেসর:
প্রসেসর হিসেবে এই Tab এ ১.৩ গিগাহার্টজ ক্লক স্পীড এর চার কোরের প্রসেসর দেওয়া হয়েছে। দ্রুতগতির প্রসেসর ব্যবহৃত হওয়ায় এই ট্যাব মাল্টিটাস্কিং, এইচডি গেমিং প্রভৃতি বেশ স্মুথলি করা যায়। এছাড়া যে কোন প্রসেসিং এর কাজ খুব দ্রুত সম্পন্ন হয়।

জিপিইউ:
এতে জিপিইউ হিসেবে মালি ৪০০ এম পি ব্যবহৃত হয়েছে। এই জিপিইউ তে বেশির ভাগ এইচ ডি গেম ও ভিডিও ল্যাগ ছাড়া খুবই চমৎকার পার্ফরমেন্স দেয়।

চিপসেট :
Walpad G এ চিপসেট হিসেবে মিডিয়াটেক এর MT8382 ব্যবহার করা হয়েছে।

র্যাম:
Walpad G এ র্যাম হিসেবে ১ জিবি র্যাম ব্যাবহার করা হয়েছে। সেটটিতে এই ১ জিবি র্যাম খুবই ভাল ব্যাকআপ ই দেয়। অবশ্য প্রোপার ব্যাকআপ পাওয়ার জন্য ইউজার এর সতর্কতাও প্রয়োজন।

রম ও মেমোরি :
এই ট্যাবএ ৮ জিবি স্পেস রম হিসেবে দেওয়া হয়েছে যার মধ্যে ৫.৫জিবি রাখা হয়েছে এপ্স ইন্সটল এবং ফোন স্টোরেজ এর জন্য!!!!! অর্থাৎ এতে অনেক এপ্স ইন্সটল করলেও স্পেস শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। বাকিটা সিস্টেম রিজার্ভড। এক্সট্রা এস ডি কার্ড হিসেবে আপনি এতে ৩২ জিবি মাইক্রো এস ডি কার্ড ব্যবহার করতে পারবেন।

ক্যামেরাঃ
Walpad G এ রিয়ার ক্যামেরা হিসেবে ৩.২ মেগাপিক্সেল এর CMOS সেন্সর সম্বলিত ক্যামেরা দেওয়া হয়েছে। যা, সফটওয়্যার এর মাধ্যমে ৫ মেগাপিক্সেল ও করা যায়। এর সাহায্যে পর্যাপ্ত আলোতে যথেষ্ট ভাল ছবি তোলা যায়। তাছাড়া এর ক্যাপচারিং স্পীড ও ভাল। চলুন আমরা এই ট্যাবের ক্যামেরা দিয়ে তোলা কয়েকটি ছবি দেখিঃ

এছাড়া, ট্যাবটির ১.৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা (যা সফটওয়্যার দ্বারা ২ মেগাপিক্সেল করা যায়) এর ক্যাপচার কোয়ালিটি ও খুব ভাল।
মাল্টিমিডিয়া :
এই ট্যাবটিতে ৩.৫ মিলিমিটার এর অডিও জ্যাক পোর্ট দেওয়া আছে। ট্যাবটির সাথে যে হেডফোন টি দেওয়া থাকবে সেটার অডিও কোয়ালিটি আমার কাছে খুব ভাল লেগেছে। এর সাহায্যে এফ এম বা মিউজিক শুনে খুব ভাল লাগল। তাছাড়া, ট্যাব এর সাউন্ড কোয়ালিটি ও ভাল।

তাছাড়া এই ট্যাব এ ১০৮০পি ভিডিও ও ল্যাগহীন ভাবে চলে!!!
গেমিং :
এখনকার দিনে গেমিং হল যে কোন স্মার্টফোন কেনার একটি অন্যতম উদ্দেশ্য। তাই, আপনাদের কথা মাথায় রেখেই আমরা এই ট্যাব টিতে সাবওয়ে সারফার, এসফাল্ট ৮, মডার্ন কম্ব্যাট ৪ প্রভৃতি গেম রান করে দেখেছি। গেমগুলা টোটালি স্মুথলি কোন ল্যাগহীন ভাবেই চালাতে পেরেছি আমরা।

কানেক্টিভিটিঃ
এই ফোনে ব্লুটুথ ৪.০, ওয়াইফাই, ওয়্যারলেস হটস্পট, ওয়্যারলেস ডিসপ্লে শেয়ারিং প্রভৃতি কানেক্টিভিটি সুবিধা রয়েছে। এছাড়া জিপিএস ও এজিপিএস নেভিগেশন সুবিধাতো রয়েছেই।

সিম:
এই ট্যাব এর একটি দুর্বল দিক হল এতে একটি মাত্র সিম ব্যাবহারের সুবিধা দেওয়া হয়েছে। সিম স্লট টি ২ জি / ৩ জি দুটোই সাপোর্ট করে। এই ট্যাব এর সিম স্লট বাইরের দিকে দেওয়া হয়েছে। ফলে সিম খুলতে হলে আর মোবাইল বন্ধ করতে হবে না।

সেন্সর:
Walpad G এ অ্যাক্সেলারো মিটার, প্রক্সিমিটি সেন্সর ও লাইট সেন্সর দেওয়া হয়েছে।

ব্যাটারি :
এই ট্যাব এ ৪০০০ মিলি এম্পিয়ার এর লিথিয়াম পলিমার ব্যাটারি ব্যাবহার করা হয়েছে। এর ব্যাটারি ব্যাকআপ খুবই ভাল। এই বিশাল ব্যাটারির কারণে আপনি মোটামোটি অনেকক্ষন ট্যাব টি একটানা ব্যবহার করতে পারবেন। এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে চিন্তিত হওয়ার কোন কারণ ই নেই আপনার!!

বেঞ্চমার্ক টেস্টস:
সাধারণত কোন স্মার্টফোনের এর বেঞ্চমার্ক টেস্ট করে স্কোর দেখে তা ব্যবহার না করেই এর পার্ফরমেন্স সম্পর্কে ধারণা পাওয়া যায়। তো, আমরা তাই বেঞ্চমার্ক টেস্ট করার জন্য AnTuTu বেঞ্চমার্ক ব্যবহার করি। এতে এর স্কোর এসেছে ১৭৪০১।

নিচে Walpad G vs. Asus Zen5 এর চিত্র দেওয়া হলঃ
Graphics টেস্ট করার এপ নেনামার্ক ২ তে এর স্কোর এসেছে ৫২.৪। এই স্কোর টিই বলে দিচ্ছে এই সেট এ এইচডি গেম বা ভিডিও কোন ল্যাগ ছাড়া প্লে করা যাবে!!
ওটিজি:
Walpad G এ OTG(USB On The Go) সুবিধা থাকায় আপনি ট্যাব এর সাথে দেওয়া ওটিজি ক্যাবল ব্যবহার করে এক্সটার্নাল হার্ডডিস্ক, পেনড্রাইভ, মেমোরি কার্ডরীডার, কীবোর্ড, মাউস, মডেম সহ আরো অনেক ইউ এস বি ইনেবলড ডিভাইস ইউজ করতে পারবেন।

ওটিএ:
OTA(Over The Air) আপডেট সুবিধার ফলে পিসির সাহায্য ছাড়াই আপনি আপনার ট্যাব এর যেকোন প্রকার অফিসিয়াল সিস্টেম আপডেট ফোনের সাহায্যেই ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। কোন প্রকার সিস্টেম আপডেট চেক এর জন্য কাস্টোমার কেয়ার এও যোগাযোগ করতে হবে না!

মূল্য :
স্টাইলিশ ও খুবই ভাল কনফিগারেশন এর এই ট্যাবের দাম ওয়াল্টন কর্তৃপক্ষ ১১৯৯০ টাকা নির্ধারণ করেছে। সেটের কনফিগারেশন ও স্টাইল অনুযায়ী এই দাম সাধারণ ইউজারদের জন্য পারফেক্ট!!

Walpad G এর ভাল লাগা কিছু দিকঃ
* ব্যাক বাটন এর হার্ড কী এর ব্যবহার
* OTG সুবিধা
* OTA আপডেট সুবিধা।
* ভাল পারফরমেন্স
* মেমোরি ও সিম কার্ড স্লট বাইরের দিকে থাকা।

খারাপ লাগা কিছু দিকঃ
* সিঙ্গেল সিম কার্ড স্লট
* রিয়ার ক্যামেরায় কোন প্রকার ফ্ল্যাশ না থাকা।
শেষ কথা:
ভাল পারফরমেন্স ও স্টাইলিশ এই ট্যাবটির দুয়েকটি সীমাবদ্ধতা ছাড়া আর কোন সমস্যা নেই। তাছাড়া ট্যাব এর মূল ধারা বজায় রেখে এতেও ব্যাবহার করা হয়েছে বিশাল এবং উন্নত টেকনোলজি সমৃদ্ধ ডিসপ্লে। তাই যারা এই বাজেটে ট্যাব কিনার কথা ভাববেন , Walpad G তাদের প্রথম এবং প্রধান সিদ্ধান্ত হওয়া উচিৎ!

ওয়াল্টন বর্তমানে বিভিন্ন সেলফোন এর পাশাপাশি ট্যাব নির্মাণেও কঠোর পরিশ্রম করে যাচ্ছে। আগে থেকেই কম দামে স্মার্টফোন এনে ওয়াল্টন স্মার্টফোনের বাজারে সাড়া ফেলেছে। এখন কম দামে ট্যাব আনার দিকেও তারা আরেকধাপ এগিয়ে এল। ভবিষ্যতে এমনি আরো ট্যাব এনে ট্যাব প্রেমীদেরও ওয়াল্টন খুশি করবে বলে আশা করা যাচ্ছে!!! 
ধন্যবাদ!