প্রয়োজন
উদ্ভাবনের জনক কথাটি মানুষ এমনিতেই বলে না। টিউন করতে করতে মাঝে মাঝে
চিন্তায় পড়তে হয় পরবর্তি টিউন কী নিয়ে করা যেতে পারে। কেউ কোন সফটওয়্যার
চাইলে তখন অনেক ভালো লাগে কারন তার কথা মতো একটা টিউন হয়ে যায়। ঘরের খেয়ে
বনের মোষ তাড়াতেও যে এতো মজা সেটা যারা টিউন করে তারায় জানে। যাহোক,
স্ক্রিন ক্যাপচারের জন্য আমি সব চেয়ে ভালো একটা সফটওয়্যার খুঁজছিলাম, কারন
আগে যেগুলো ব্যবহার করতাম সেগুলো মনের মতো ছিলোনা। সেরা স্ক্রিন ক্যাপচার
সফটওয়্যার খুঁজতে গিয়ে মনে হলো সব কিছুর জন্য সেরা সফটওয়্যারগুলো নিয়ে
ধারাবাহিক টিউন করলে বিষয়টা মন্দ হয় না। মাথায় প্রায় ৩০টি বিষয় এই মুহুর্তে
চলে আসছে যা পরবর্তি ৩০টি টিউনে আপনারা জানতে পারবেন। প্রত্যেকটি টিউনে
কোন একটা নির্দিষ্ট বিষয়ের উপর সেরা দশটি সফটওয়্যারের নাম প্রকাশ করা হবে
এবং তার মাঝে সেরাটির ফুল ভার্সন আপনাদেরকে দেওয়া হবে। আজ যেহেতু স্ক্রিন
ক্যাপচার সফটওয়্যার খুঁজতে গিয়ে আইডিয়াটা মাথায় আসছে সেহেতু এটা দিয়েই শুরু
করলাম। তো চলুন প্রথমে দেখে নিই সেরা দশে কোন সফটওয়্যারগুলো আছে-
২০১৫ সালে সেরা দশে থাকা সফটওয়্যারগুলোর নাম এবং মূল্য তালিকা
২০১৫
সালে তালিকায় শীর্ষে থাকা স্ক্রিন ক্যাপচার সফটওয়্যারগুলোর নাম এবং মূল্য
তালিকা নিচে দেওয়া হলো। একটি বিষয় মনে রাখবেন দাম বেশি হলেই কিন্তু সেটা
কাজে ভালো হয় না। ব্যবহারকারীদের অভিজ্ঞতার আলোকে এবং সফটওয়্যারগুলোর
ফিচারের ভিত্তিতে নিচের লিস্টটি করা হয়েছে।
এক নজরে দেখে নিন সেরাদের তালিকায় কোন কোন সফটওয়্যার স্থান দখল করে আছে
- 01. Snagit | $44.95
- 02. ScreenHunter Pro | $29.95
- 03. HeperSnap | $39.95
- 04. Ashampoo Snap | $9.99
- 05. FullShot | 79.99
- 06. Any Capture | $24.95
- 07. Debut Video Capture Software | $39.95
- 08. CaptureWiz Pro | $39.95
- 09. Easy Screen Capture | $29.95
- 10. SPX Instant Screen Capture | $29.00
উপরের
লিস্টটি থেকে আপনারা হয়তো নিশ্চিত হয়েছেন যে তালিকায় প্রথমে থাকা Snagit
সফটওয়্যারটিই হলো সবার সেরা। তো ডাউনলোড শুরু করার আগে চলুন সফটওয়্যারটির
ফিচার সম্পর্কে একটু জেনে নিই। তারপর না ডাউনলোড করা যাবে।
Snagit | Price 45.95 US Dollar
Snagit
স্ক্রিন ক্যাপচার সফটওয়্যারটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে আপনার জন্য সব
চেয়ে ভালো উপায় হলো তাদের অফিশিয়াল সাইটটি একবার ঘুরে আসা। তো Snagit এর
অফিশিয়াল সাইট ভিজিট করতে নিচের লিংকে ক্লিক করুন।
আপনারার যারা Snagit এর অফিশিয়াল সাইটে যাননি তাদের জন্য আমি সংক্ষিপ্তভাবে কিছু ফিচার নিচে তুলে ধরছি।
- কয়েক মিনিটেই আপনার কম্পিউটারের স্ক্রিনের ছবি অথবা যেকোন চলন্ত স্ক্রিনের ভিডিও তৈরী করতে পারবেন।
- ভিডিও বা ইমেজ গুলোকে এডিট করার রয়েছে সুব্যবস্থা।
- আপনার ভিডিও বা ইমেজে দিতে পারবেন স্পেশাল ইফেক্ট।
- ভবিষ্যতের জন্য আপনার ইমেজ বা ভিডিওকে অনলাইন ক্লাউড কিংবা আপনার পিসিতে সংরক্ষন করতে পারবেন।
- আপনার তৈরী করা ভিডিও বা ইমেজকে অনেকগুলো ফরমেটে সেভ করতে পারবেন।
- আপনাদের ব্যবহারের মাধ্যমে উন্মোচিত হতে পারে আরো অনেক ফিচার। তাহলে ডাউনলোড করতে আর দেরী কেন?
ডাউনলোড ফুল ভার্সন
সফটওয়্যারটির
ফিচারগুলো যদি ভালো লেগে থাকে এবং আপনাদের প্রয়োজনের সাথে যদি মিলে যায়
তাহলে নিচের অফিশিয়াল ডাউনলোড লিংক থেকে সফটওয়্যারটির ফুল ভার্সন ডাউনলোড
করে নিন। সাইজ নিয়ে চিন্তা করতে হবেনা। কারন মাত্র ৭০ মেগাবাইট ডাটা খরচ
করেই আপনি সফটওয়্যারটি নামাতে পারবেন।
সফটওয়্যারটিকে
ফুল-ভার্সন করার জন্য আপনার প্রয়োজন হবে মেডিসিন ফাইল। নিচের ডাউনলোড লিংক
থেকে ৭০কিলোবাইট সাইজের মেডিসিন ফাইলটি ডাউনলোড করে নিন। তারপর পরবর্তি
অংশে থাকবে কিভাবে একটিভ করবেন।
ইনস্টলেশন এবং একটিভেশন
কম্পিউটার
সম্পর্কে সামান্য জ্ঞান থাকলেই পরবর্তি কাজগুলো নিজে নিজে করতে পারবেন।
কিন্তু নতুন যারা আছেন তাদের জন্যই পরবর্তি ধাপ। ভালোভাবে খেয়াল করুন যদি
আপনি নতুন হয়ে থাকেন।
- আপনি যদি সফলভাবে snagit.exe ফাইলটি ডাউনলোড করে থাকুন তাহলে সফটওয়্যারটির ইনস্টলারটি রান করুন। তাহলে নিচের মতো চিত্র দেখতে পারবেন।
- উপরের চেকবক্সটি চেক করে দিয়ে নিচের দিকে Options বাটনে ক্লিক করুন। তাহলে নিচের মতো চিত্র দেখতে পাবেন।
- আপনি কী কী ফিচার ইনস্টল করতে চান উপরের চিত্রে সেগুলো দেখানো হয়েছে। প্রয়োজনীয়গুলো রেখে বাকীগুলো আনচেক করে দিতে পারেন। আর না বুঝলে যেভাবে আছে সেভাবে রেখে Continue অপশন চাপুন এবং তারপর স্বাভাবিক নিয়মে ইনস্টল করুন।
- ইনস্টল শেষ হলে আপনি যখন সফটওয়্যারটি ওপেন করবেন তখন নিচের মতো চিত্র আসবে। আপনি চিহিৃত স্থানে Enter Key অপশনে ক্লিক করুন। তাহলে আপনার কাছে রেজিস্ট্রেশন-কী চাওয়া হবে।
- রেজিস্ট্রেশন-কী পেতে হলে আমার দেওয়া মেডিসিন ফাইল হতে Medicine.exe ফাইলটি রান করুন। তাহলে নিচের মতো দেখতে পাবেন। প্রথম চিত্রে জেনারেট বাটনে ক্লিক করলে দ্বিতীয় চিত্রে আপনার রেজিস্ট্রেশন-কী দেখতে পাবেন। সেটা কপি করে সফটওয়্যারের রেজিস্ট্রেশন-কী সাবমিট বক্সে পেস্ট করুন। এবং ওকে করুন। তাহলেই কাজ হয়ে যাবার কথা।
- উপরের কাজগুলো যদি সঠিকভাবে করে থাকেন তাহলে নিচের মতো উইন্ডো আসবে, যেটা আপনাকে তাদের সাইটে রেজিস্ট্রেশন করতে বলবে। এটা ভুলেও করতে যাবেন না যেন, কারন তারা তাহলে আপনার পাইরেসি ধরে ফেলবে। অতিরিক্ত নিরাপত্তার জন্য আপনার সফটওয়্যারটির ইন্টারনেট এক্সেস ফায়ারওয়াল দিয়ে ব্লক করে দিন। ফায়ারওয়াল সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আমরা
টিউনটির একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করছি টিউনটি আপনাদের কাজে
লেগেছে। দোয়া করবেন যাতে এটার ধারাবাহিকতা বজায় রাখতে পারি।
Post credit: সানিম মাহবীর ফাহাদ ( Tectunes )