লিনাক্স
একটি ফ্রি অপারেটিং সিস্টেম।
এটি ব্যবহার করার জন্য
আপনাকে এটি পয়সা দিয়ে কিনতে হবে না,
যেটি করতে হয় উইন্ডোজ
অপারেটিং সিস্টেম ব্যবহার করার জন্য।
এটি সম্পূর্ণ
বিনামূল্যে এবং এখানে যেসব
সফটওয়ার ব্যবহার করা হয় সেগুলোও
বিনামূল্যে পাওয়া যায়।
সুতরাং এটি ব্যবহার করলে আমাদের
সফটওয়ার পাইরেসি করতে হয় না।
লিনাক্স এমন
একটি অপারেটিং সিস্টেম
যেটি তৈরী হয়েছে সারা বিশ্বের
বাঘা বাঘা প্রোগ্রামারদের দ্বারা,
যারা কোন টাকা ছাড়াই
এগুলো তৈরী করছেন। লিনাক্সের জন্য
কিছু স্বেচ্ছাসেবক টিম আছে, তাদের
দ্বারাই এসব কাজ সম্পাদিত হচ্ছে।
যেহেতু
এটি তৈরী হচ্ছে অনেকগুলো কমিউনিটির
সমন্বয়ে, তাই এখানে সফটওয়ারের
দূর্বল স্থান কম। তাই, এসব
সফটওয়ারে বাগ প্রায় নেই বললেও
চলে। পক্ষান্তরে, উইন্ডোজে বাগের
পরিমাণ অনেক বেশি। ফলে সহজেই
ভাইরাস এসব দূর্বল স্থানে হামলা করে,
আর আমরা ভাইরাস অ্যাটাকে পড়ি।
আমাদের সিস্টেম পড়ে যায় বিশাল সব
ভাইরাসের মুখে। তাই
লিনাক্সে ভাইরাসের অস্তিত্ব নেই
বললেও চলে।
এটি হচ্ছে ওপেন সোর্স।
আপনি যদি একজন প্রোগ্রামার হন,
তবে চাইলে এখানে আপনার পছন্দমত
ফিচার যোগ-বিয়োগ করতে পারেন
এবং লিনাক্স অত্যন্ত শক্তিশালী।
অনেকেই মনে করেন, লিনাক্সে শুধুই
কমান্ড দিয়ে কাজ করতে হয়।
হ্যাঁ একথাও সত্যি। তবে উবুন্টু আসার
ফলে এ ধারনারও পরিবর্তন ঘটেছে।
আপনি উবুন্টুতে উইন্ডোজের মত
করেই কাজ করতে পারবেন।
লেখালেখি করতে চান?
আছে মাইক্রোসফট অফিসের বিকল্প
ওপেন অফিস, এবি ওয়ার্ড, কে রাইট
সহ ডজন খানেক ওয়ার্ড প্রসেসর।
ডাটাবেস দরকার? ডাউনলোড আর
ইন্সটল করে ফেলুন মাইএস কিউ এল,
পোস্ট গ্রে এস কিউ এল সহ অনেক
কিছু। গ্রাফিক্সের কাজ করতে চান?
আছে ফটোশপের বিকল্প মুক্ত
সফটওয়ার গিম্প। এই রকমভাবে একটির
বিকল্প অনেকগুলো করে অপশন
আছে আপনার কাছে। তাই কোন
চিন্তা নেই এবং এগুলো সম্পূর্ণ ফ্রি।
কোন কর্পোরেট প্রতিষ্ঠান
চালাতে চান? তাহলে লিনাক্স আপনার
জন্য বেস্ট। আপনাকে লাখ লাখ
টাকা খরচ করে উইন্ডোজ
কিনতে হবে না। লিনাক্স ব্যবহার করুন
একদম ফ্রি।
